রাজনীতিআওয়ামী লীগ

কারও কথায় বিএনপি নেতাকর্মীদের জেল থেকে মুক্তি দেবে না সরকার: ওবায়দুল কাদের

কারও কথায় বিএনপি নেতাকর্মীদের জেল থেকে মুক্তি দেবে না সরকার। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের আইন অনুযায়ী বিচার কাজ চলবে।

সকালে রাজধানীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি  এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে,তা অচিরেই টের পাবে।

সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি আয়োজিত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে বক্তৃতাকালে বিএনপি নেতাকর্মীদের জামিন প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। এ দেশের নিজস্ব আইন রয়েছে, তাই কোন বিদেশী প্রভুদের কথায় কাউকে মুক্তি দেয়া হবে না।

কাদের বলেন, বিএনপি অপরাজনীতির কারনে তারা জনগণ থেকে ছিটকে গেছে। তবে এবারের নির্বাচন না করা তাদের জন্য বড় ভুল ছিল।

আন্দোলনের নামে হরতাল অবরোধ,অগ্নিসন্ত্রাস করলে, তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুলবুল আহমেদ/এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button