রাজনীতিআওয়ামী লীগ

বিএনপির কালো পতাকা মিছিল নতুন করে সন্ত্রাস ও নৈরাজ্যের তৎপরতা বাড়িয়ে দিচ্ছে: বাহাউদ্দিন নাসিম

বিএনপি কালো পতাকা মিছিল নতুন করে সন্ত্রাস ও নৈরাজ্যের তৎপরতা বাড়িয়ে দিচ্ছে- বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে সকল অশুভ অপতৎপরতা মোকাবেলা করা হবে।

সকালে রাজধানীর মতিঝিলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় নাসিম বলেন, যখনই কোন দুর্ভোগ দূর্বিপাক দেখা দিয়েছে, তখনই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান বাহাউদ্দিন নাসিম।

বুলবুল/এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button