রাজনীতিআওয়ামী লীগ

বিএনপিকে সাহায্য করার আর কেউ রইলো না: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একসাথে কাজ করার আগ্রহ দেখানোয়, বিএনপিকে সাহায্য করার আর কেউ রইলো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি ব্রিফিংয়ে একথা বলেন। এসময় মিয়ানমার ইস্যু সমাধানে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কিছুটা মনভেদ দেখালেও এখন যুক্তরাষ্ট্রও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চায়,  বিএনপি এখন কি করবে, প্রশ্ন রাখেন কাদের।

মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষ নিয়ে উদ্বেগ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, এ সমস্যা সমাধানে জাতিসংঘকে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হবে।

কাদের আরও বলেন, মিয়ানমার ইস্যুতে আর কোনো উদারতা দেখানোর সুযোগ নেই, কেউ বাংলাদেশে এলে গ্রহণ করা হবে না।

বুলবুল আহমেদ/এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button