রমজানে সুখবর নেই মাছ-মাংসে, বাড়তি দাম সবজির বাজারে

রমজানের শুরুতে লাগামহীন হয়ে ওঠা নিত্যপণ্যের দাম,চতুর্থ রমজানে এসে কিছুটা কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম বাড়লেও কিছুটা স্বস্তি পেঁয়াজে।অন্যদিকে, ইফতার সামগ্রীর দাম এখনো লাগামহীন। তাই বাজার অনেকটাই ক্রেতা শূন্য, বলছেন বিক্রেতারা।
রমজান মাসজুড়ে মুসলমানদের ইফতারে প্রথম চাহিদায় থাকা খেজুর ও ইফতার সামগ্রীর দাম এখন অনেকটাই সাধারনের নাগালের বাইরে।
প্রকারভেদে খেজুরের দাম কেজিতে বেড়েছে ২০০ থেকে আড়াইশো টাকা পর্যন্ত। এছাড়া,ইফতার সামগ্রীর দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। ফলে ক্ষুব্ধ ক্রেতা-বিক্রেতারা।
রমজানের শুরুতে ব্রয়লার মুরগীর দাম কিছুটা বাড়লেও চতুর্থ রমজানে এসে তা কেজিপ্রতি কমেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।অন্যদিকে,সবজির দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে,সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা কমলেও আলুর দাম কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত।
বাজার সিন্ডিকেট আর মজুদদারদের কারণেই দাম নিয়ন্ত্রণে আসছে না,দাবি ক্রেতাদের।
বাংলা টিভি/ রাজ



