আওয়ামী লীগরাজধানীরাজনীতি

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে : শ্রমপ্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করতে মালিকপক্ষকে বলা হয়েছে বলে জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী । বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ বা ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ বিষয়টি সামনে রেখে বিরাজমান সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। যেগুলো সমাধান হয়নি, সেগুলো সমাধানের বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। ঈদ সামনে রেখে যাতে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ যাতে না হয় সেজন্য সবাই একমত হয়েছেন।

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া হবে। কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবে, কখন দিতে পারবে না, সেটা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button